ড. ইউনূসের ব্রিটেন সফর

বাংলাদে‌শের সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ করলো যুক্তরাজ্য

লন্ডন প্রতিনিধি
১২ জুন ২০২৫, ০১:২৬আপডেট : ১২ জুন ২০২৫, ০১:৩৭

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বুধবার (১১ জুন) আল জাজিরা'র তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)-এর কাছে এনসিএ'র একজন মুখপাত্র এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনাটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময়ই ঘটলো।

এনসিএ 'ব্রিটেনের এফবিআই' নামে পরিচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর আইনি অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে এনসিএ। ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছিল এনসিএকে।  সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ'র একজন মুখপাত্র আই-ইউনিটকে সম্পত্তি জব্দের আদেশটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, একটি চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দাদেশ নিশ্চিত করেছে।’ এর ফলে কার্যকরভাবে সাইফুজ্জামান চৌধুরী আর এই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না বলেও জানানো হয়েছে আল জা‌জিরার প্রতিবেদনে।

আল জাজিরা'র 'দ্য মিনিস্টারস মিলিয়নস' তদন্ত

সম্পত্তি জব্দের এই ঘটনাটি ঘটেছে গত বছর আল জাজিরা'র আই-ইউনিট-এর সেই চাঞ্চল্যকর তথ্যের পর। ওই প্রতিবেদনে তারা প্রকাশ করেছিল যে, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। যদিও এনসিএ'র পদক্ষেপের পূর্ণ পরিধি এখনও স্পষ্ট নয়। তবে আই-ইউনিট জানিয়েছে যে, লন্ডনের সেন্ট জনস উডে অবস্থিত চৌধুরীর বিলাসবহুল বাড়িটি (যার আনুমানিক মূল্য ১১ মিলিয়ন পাউন্ড বা ১৪.৮ মিলিয়ন ডলার) এই সম্পদ জব্দের অন্তর্ভুক্ত। এই নির্দিষ্ট বাসভবনটিই ছিল আল জাজিরা'র আই-ইউনিট-এর আন্ডারকভার সাংবাদিকদের গোপন চিত্রগ্রহণের স্থান, যা মন্ত্রী থাকাকালীন চৌধুরীর অর্জিত সম্পদের দীর্ঘ তদন্তের অংশ ছিল।

আন্ডারকভার মিটিংয়ের সময়, চৌধুরী সাংবাদিকদের কাছে তার বৈশ্বিক সম্পত্তি পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলেন এবং দামি স্যুট ও ডিজাইনার ‘বেবি ক্রক’ চামড়ার জুতার প্রতি তার পছন্দের কথা তুলে ধরেছিলেন। তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কেরও বিশদ বিবরণ দিয়ে আল জাজিরা'র সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি আসলে তার ছেলের মতো’। তিনি আরও বলেছিলেন, ‘শেখ হাসিনা জানেন আমার এখানে ব্যবসা আছে।’

আল জাজিরা'র 'দ্য মিনিস্টারস মিলিয়নস' শিরোনামের তদন্তটি গত অক্টোবরে সম্প্রচারিত হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশ করে যে, বাংলাদেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিকের দেশ থেকে বছরে মাত্র ১২,০০০ ডলার বের করার সীমা থাকা সত্ত্বেও, চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী একটি বিশাল সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন। তথ্যচিত্রে দাবি করা হয়, সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই এবং নিউইয়র্কে রিয়েল এস্টেটে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছেন। কিন্তু তার বাংলাদেশি ট্যাক্স রিটার্নে এই বিদেশি সম্পদগুলো ঘোষণা করেননি বলে অভিযোগ রয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালের আগস্টে ছাত্রবিক্ষোভের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে শতশত মানুষের মৃত্যুর পর বাংলাদেশ থেকে পালিয়ে যান হাসিনা। তার পলায়নের পর, বাংলাদেশের কর্তৃপক্ষ তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে। অবশ্য জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।

বাংলাদেশে গণঅভ্যুত্থান ও সড়ক সহিংসতার পর, আল জাজিরা'র আই-ইউনিট সাইফুজ্জামান চৌধুরীকে তার লন্ডনের বাড়িতে খুঁজে পায়। সেখানে তাকে তার এক্সক্লুসিভ পাড়ায় (এর মধ্যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডও রয়েছে) অবসরে হাঁটতে দেখা যায়। আল জাজিরা'র কাছে দেওয়া পূর্ববর্তী বিবৃতিতে, চৌধুরী দাবি করেছিলেন যে তার বিদেশি সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিলগুলো বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে এসেছে, যা তিনি বহু বছর ধরে চালিয়ে আসছেন।

/এস/
সম্পর্কিত
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু