তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করছে দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৮:৪০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৮:৪০

ইরান-ইসরায়েলের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। সহসাই এই যুদ্ধ থামার তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত তেহরান থেকে নিরাপদ জায়গায় চলে গেছেন। তিনি যেখানে অবস্থান করছেন, আগ্রহী বাংলাদেশিদেরও তেহরান ত্যাগ করে সেখানে বা তার আশেপাশে চলে যেতে বলা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৮ জুন) জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তেহরানের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ খুবই সীমিত। এ কারণে তথ্য পেতে অনেক বিলম্ব হচ্ছে। তবে, আমরা জানি, আগ্রহী বাংলাদেশিদের তেহরান থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, ‘সোমবার (১৬ জুন) রাতে ঝুঁকি থাকার কারণে রাষ্ট্রদূত নিরাপদ জায়গায় চলে গেছেন। তিনি যে জায়গায় আছেন, অন্য বাংলাদেশিদেরও সেখানে থাকার ব্যবস্থা করা সম্ভব। তবে এখনও পর্যন্ত কতজন বাংলাদেশি আগ্রহ প্রকাশ করেছেন, সেই তথ্য আমাদের হাতে নেই।’

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ইরানের পরিস্থিতি বুঝে রাষ্ট্রদূত এবং দূতাবাসকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। ইন্টারনেট সংযোগ সীমিত হওয়ার কারণে তাদের পক্ষে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে তাদেরকে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘যদি কোনও বাংলাদেশি ইরান ছেড়ে সীমান্তবর্তী কোনও দেশে যেতে চান, তবে পরিস্থিতি অনুযায়ী সর্বতো সহায়তা দেবে বাংলাদেশ দূতাবাস। এজন্য অর্থ, লজিস্টিক, ভিসাসহ যেকোনও ধরনের সহায়তা দেওয়া হবে।’

যুদ্ধ পরিস্থিতির কারণে সড়ক পথে চলাচল অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। সে কারণে সীমান্তবর্তী পাকিস্তান, আজারবাইজান বা তুরস্কে যাওয়া কঠিন হবে। তারপরেও যদি সম্ভব হয়, সে ব্যবস্থা করা হবে, বলে তিনি জানান।

এই কর্মকর্তা আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা বাড়তি অর্থ পাঠানোর ব্যবস্থা করেছি। দূতাবাসের কাছে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?