নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৮:১৫ আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:১৫

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম। শুক্রবার (২০ জুন) ঢাকায় ফিরে আসার পরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘তিনি (আসাদ আলম সিয়াম) শুক্রবার ঢাকায় ফেরত আসবেন এবং এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন।’

এর আগে বুধবার (১৮ জুন) সচিব হিসেবে তার পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম বিসিএস পরিক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল জাকার্তা এবং এরপর ব্যংককে। সেখানকার দায়িত্ব পালন শেষে পরিচালক হিসেবে ঢাকা ফেরত আসার পর প্রথমে তৎকালীন পররাষ্ট্র সচিব (বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা) মো. তৌহিদ হোসেনের দফতরে পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর দফতরে পরিচালক পদে কাজ করেন।

ঢাকায় পোস্টিং শেষ করে তিনি ম্যানচেস্টারে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হিসেবে যোগ দেন। পরের দায়িত্ব ছিল মিলানে বাংলাদেশ মিশন খোলার এবং সেটি তিনি সুচারুভাবে সম্পন্ন করেন।

দ্বিতীয় ধাপে ঢাকায় ফেরত আসার পর প্রথমে ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক এবং এরপর চিফ অব প্রটোকলের গুরু দায়িত্ব পালন করেন। প্রথম রাষ্ট্রদূত হিসেবে অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ফিলিপাইনে। অন্য রাষ্ট্রদূতদের চেয়ে কিছুটা ব্যতিক্রম কাজ করার পর ২০২১ সালে ঢাকায় ফিরিয়ে আনা হয় আসাদ আলম সিয়ামকে।

ঢাকায় আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ইন্সপেক্টর জেনারেল অব মিশনের (আইজিএম) এ দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০২৩ সালে অস্ট্রিয়াতে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে: জানালেন পররাষ্ট্র সচিব
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইলো ঢাকা
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
সর্বশেষ খবর
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন