দ্বিতীয় ধাপের পঞ্চম দিনে ঐকমত্য কমিশনের সংলাপ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১২:০৪আপডেট : ২২ জুন ২০২৫, ১২:০৪

দ্বিতীয় ধাপের পঞ্চম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলছে। রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন।

আজ আলচনা শুরু হয় ১৯ জুনের অসমাপ্ত বিষয় ‘প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ’ নিয়ে। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নিয়েও আলোচনার কথা রয়েছে।

এর আগে ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় সাংবিধানিক কাউন্সিল, জেলা সমন্বয় কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়।

সংলাপের শুরুতে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সূচনা বক্তব্য দেন। তিনি জানান, আজকের আলোচনার পর দুই দিন বিরতি দিয়ে আগামী বুধবার (২৫ জুন) অসমাপ্ত আলোচনা হবে।

অংশগ্রহণ করেছেন যেসব রাজনৈতিক নেতা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে উল্লেখযোগ্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ভাসানী জননশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
গোয়েন্দা সংস্থা নয়, ইসির কর্মকর্তাদের দিয়ে যাচাই দাবি দেশি পর্যবেক্ষকদের
দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি