আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও পিছিয়ে: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৩:৫৫আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:১৭

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘গত সাত দিনে নানা বিষয়ে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও খানিকটা পিছিয়ে রয়েছি।’

রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু হওয়ার আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের এই অগ্রগতি জরুরি, কারণ আমরা কেউই চাই না আবার অতীতের অবস্থানে ফিরে যেতে। এটি তাৎক্ষণিক কোনও ইস্যু নয়, বরং দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ।’

আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়া। সেই শাসন কাঠামো যে ব্যবস্থাকে জন্ম দিয়েছে, সেটি বদলাতে আমাদের কাঠামোগত সংস্কার প্রয়োজন। এই সংকল্প থেকেই আমরা সব পার্থক্য ভুলে একত্রিত হয়েছি। আপনাদের কর্মীরা জীবন দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, সেই রক্তের ভূমিতে দাঁড়িয়েই আজকের এ পথচলা।’

আলোচনার অগ্রগতির প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, ‘৭০ অনুচ্ছেদ নিয়ে কমিশনের প্রস্তাব ছিল, যা পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে সংশোধন হয়েছে। স্থায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবেও অনেক দূর অগ্রসর হয়েছি। উচ্চকক্ষ গঠনের বিষয়ে দুটি প্রস্তাব ছিল, এর একটি অনুযায়ী রাষ্ট্রপতি ১০৫ জন সদস্য মনোনয়ন দেবেন, এ নিয়ে আপত্তির কারণে কমিশন তা সংশোধন করে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষের বিষয়ে একমত হয়েছে।’

তিনি জানান, সংবিধান সংস্কার কমিশন নিয়ে কমিশনের যেসব মূলনীতি ছিল, তা নিয়েও ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আলোচনা অব্যাহত থাকবে।

মাত্র একদিন পরেই জুলাই মাস শুরু হচ্ছে।  এই মাসের মধ্যেই কমিশন জাতীয় ঐকমত্যের একটি সনদে পৌঁছাতে চায় বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, আবু সাঈদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সবাই মিলে এই সনদে সই করতে পারবো। সেটা হবে কিনা, তা এখন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে। আমরা হয়তো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তারপরও আমাদের বিশ্বাস, জুলাই মাসের মধ্যেই আলোচনার একটি পরিণতি টানা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে যেন কোনও সাংবিধানিক পরিবর্তন না হয়, তা সাংবিধানিকভাবেই নিশ্চিত করতে হবে। ব্যক্তির হাতে কেন্দ্রীয় ক্ষমতা যাওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাংবিধানিক সুরক্ষা দরকার।’

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন