দ্বিকক্ষ সংসদে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ২২:৩২আপডেট : ২৯ জুন ২০২৫, ২২:৩২

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ জানিয়েছেন, দ্বিকক্ষ সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত। তবে কিছু দল এখনও সামান্য আপত্তি জানিয়ে যাচ্ছে।

রবিবার (২৯ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শেষে তিনি বলেন, ‘সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। বেশিরভাগ দল এতে সম্মত হলেও কিছু দল সুস্পষ্ট আপত্তি জানিয়েছে।’

তিনি জানান, সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে ‘নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে, যা ছয়টি কমিশনের (নির্বাচন, দুদক, পিএসসি, মহা হিসাব নিরীক্ষক, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন) নিয়োগ সংক্রান্ত কাজ করবে।

আলী রিয়াজ বলেন, ‘সংসদ থাকলে নিয়োগ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, স্পিকার, উচ্চকক্ষ থাকলে তার স্পিকার, বিরোধী দলের নেতা ও প্রতিনিধি। রাষ্ট্রপতির প্রতিনিধি ও প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারপতিও থাকবেন।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কমিটি বহাল থাকবে কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। কিছু দল মনে করে, ওই সময় শুধু নির্বাচন কমিশনের নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার করতে পারে, অন্য নিয়োগ না।’

তিনি আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন থাকলেও এখনও কিছু দল সম্মত হয়নি। আমরা তাদের পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রিয়াজ বলেন, ‘আমরা যেন আবার পুরোনো অবস্থায় না ফিরি। দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থেই সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
সরকারের আল্টিমেটাম শেষ হচ্ছে সোমবারজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্য অনিশ্চিত
ঐক্য আমাদের ধরে রাখতেই হবে: প্রধান উপদেষ্টা 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের