এনবিআর সদস্যদের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ১৫:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫:৫৪

ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব সদস্যের সঙ্গে বৈঠকে বসছে সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এবং এনবিআরের ভূমিকা আরও কার্যকর করতে এ বৈঠক ডাকা হয়েছে। এতে এনবিআরের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকবেন—

  • শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা
  • নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা
  • বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা

এই উপদেষ্টারা ব্যবসা-বাণিজ্য, শিল্প ও রাজস্ব কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য হিসেবে বৈঠকে অংশ নেবেন।

সভায় রাজস্ব আহরণ, শুল্কনীতি, শিল্পোন্নয়ন, আমদানি-রফতানি কার্যক্রম এবং বন্দর ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া নীতিনির্ধারণী পর্যায়ে আরও ভালো সমন্বয়ের জন্য এনবিআরের ভূমিকা এবং প্রস্তাবনাও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভাটি হবে বাংলাদেশ সচিবালয়ের ভবন-৬ এর দ্বিতীয় তলায়, কক্ষ নম্বর ১২১-এ। সভার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল-হাসান।

সরকারি সূত্র বলছে, অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ ও অংশীদারত্ব এই সময়ের চাহিদা। উপদেষ্টা পরিষদের এই উদ্যোগ রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের