বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুলাই ২০২৫, ১২:১৫আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:১৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই। এখানে বড় ধরনের কোনও জঙ্গিবাদ নাই। গণমাধ্যম ও দেশের মানুষের সহযোগিতায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গত ১০ মাসে কোনও মিডিয়া জঙ্গিবাদের তথ্য দিতে পারে নাই। আগে ছিল বলে দিয়েছে, এখন নাই তাই দেয় নাই।’

রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত তিন জনের মূলত ভিসার মেয়াদ ছিল না। সেখানকার পুলিশ প্রধান যাদের বিষয়ে বলেছে, তারা এখনও আসেনি। তাদের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

বাংলাদেশে তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কোনও তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘অফিসিয়ালি এখনও আমরা কোনও তথ্য পাইনি। বিভিন্ন গণমাধ্যমের আমরা যা জানতে পেরেছি, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের