জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২১:০৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক কারণে জরুরি আইনকে যেন ব্যবহার না করা হয়, সে ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া  এ আইন সংশোধনের বিষয়েও মত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

সোমবার (৭ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপের দ্বিতীয় অধিবেশন শেষে  সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ জানান, দিনের আলোচ্য সূচিতে ছিল—উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। অবশ্য সময়ের স্বল্পতায় নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়নি।

আর বাকি দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত করার ক্ষেত্রেও একমত, তবে কিছু বিষয় বিবেচনায় নেওয়ার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

চৌকি আদালত বহাল রেখে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন ও জেলা শহরের কাছাকাছি উপজেলায় আদালত না করার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকের আলোচনা সফল হয়েছে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ।

আলী রিয়াজ জানান, আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় সভায় নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক  
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম