সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিদেশি প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫:৫৫

জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপটে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে একাধিক দেশের প্রতিনিধিরা ইসিতে এসেছেন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তারা।

বৈঠকে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী এবং আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ আরও কয়েকজন।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা, রাজনৈতিক অধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে, বৈঠক শেষে প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে বলেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের (অনুমোদন) দেবো কেন। যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব ‘সুন্দর নির্বাচন হয়েছে’ সার্টিফিকেট দিয়েছে; ‘গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’ বলেছে তাদের কি আমাদের নেওয়া উচিত? আমরা দেখে-শুনেই নেবো।

তিনি বলেন, যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেবো। তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনোমতেই না।

সিইসি আরও বলেন, কানাডা আমাদের সহায়তার জন্য প্রস্তুত এবং আমাদের আলোচনা অব্যাহত থাকবে। উনারা চান যে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন হয়। আমাদের ভোটার নিবন্ধনে নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেছেন, পার্বত্য এলাকায় ভোটার সচেনতামূলক কাজের বিষয়ে জানতে চেয়েছে। আমাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছি।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি