জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনে যতো আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬:৪৭

জুলাই বিপ্লবের স্পিরিট ও ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি দেশজুড়ে প্রদর্শন করা হবে। দেশের ৬৩টি জেলা ও ঢাকায় এলইডির মাধ্যমে এটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে ৬৩টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি, জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান হবে। এছাড়া পাঁচটি ড্রোন শোর আয়োজন করা হবে। এজন্য স্থানীয় ও চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ভাড়া করে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এসব অনুষ্ঠানের কেনাকাটা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, একটি প্রস্তাবে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর আওতায় পাঁচটি ড্রোন শো আয়োজনের লক্ষ্যে স্থানীয় এবং চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ভাড়া ও প্রদর্শন সংশ্লিষ্ট অনুষ্ঠান ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম সম্পন্নের জন্য পণ্য ও সেবা ক্যাটাগরিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দিয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬৩টি জেলা ও ঢাকায় এলইডির মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিট ও ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, ৬৩টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি, জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান, পোস্টার, অনুষ্ঠানের নানাবিধ ডিজাইন ও আমন্ত্রণপত্র মুদ্রণ সংক্রান্ত কার্যক্রম জরুরি এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্যাটাগরিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন চাওয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এসব অনুষ্ঠান করতে কত টাকা ব্যয় হবে, সে সংক্রান্ত সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, এসব অনুষ্ঠান করতে পাঁচ কোটি টাকার ওপর খরচ হবে। খরচ পাঁচ কোটি টাকার কম হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অনুমোদন করতে পারেন। পাঁচ কোটি টাকার বেশি খরচ হলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের প্রয়োজন হয়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের