গুজরাটে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ২৩:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ০০:৩২

ভারতের গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) তিনি এই চিঠি পাঠান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।

চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

শোক বার্তায় তিনি উল্লেখ করেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা এবং প্রার্থনা রয়েছে। আমি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রসঙ্গত, ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু বুধবার (৯ জুলাই) ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়।

/এসও/এস/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি