জুলাই মাসেই জাতীয় সনদ প্রণয়নে আশাবাদী কমিশন: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ২১:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ২২:৩৫

জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘সব বিষয়ে ঐকমত্য না হলেও আলোচনা অগ্রসর হচ্ছে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।’

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্যে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘দিনের আলোচনায় পুরোপুরি ঐকমত্য প্রতিষ্ঠা না হলেও অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে এসব বিষয়ের বিস্তারিত সুপারিশ দেওয়া হবে।’

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে যুক্ত না করা এবং রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি না করার পক্ষে একমত হয়েছে দলগুলো। তবে এসবের গঠন প্রক্রিয়া এবং প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নিয়োগ নিয়ে মতানৈক্য আছে রাজনৈতিক দলগুলোর।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

ব্রিফিংয়ে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক  
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী