দ্রুতই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হবে, আশা আলী রীয়াজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৯:৩৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ২২:১৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে আগামী মঙ্গলবার (২২ জুলাই) এ বিষয়ে মতামত জানাবে দলগুলো। আশা করি দ্রুত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরি হবে।

রবিবার (২০ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিকালে তিনি এসব কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা তা নিয়ে দিনভর আলোচনাতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। তবে ড. আলী রীয়াজ মনে করেন, বাকি দিনগুলোতে সংলাপে আরও কিছু বিষয়ে ঐকমত্য হবে।

এদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ নিয়ে আলোচনা ছাড়াও চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা পেয়েছেন বলে জানান আলী রীয়াজ। দীর্ঘ বৈঠক শেষে বিকাল ৫টায় তিনি বলেন, কমিশন সংশোধিত সমন্বিত প্রস্তাব করেছে, যার অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। দলগুলো দলীয় ফোরামে আলোচনা করে পরশু মতামত জানাবে। আগামী দু-একদিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সমাধান দিতে পারবো।

কমিশনের সহ-সভাপতি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) যা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।

এদিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থানের কথা জানায় বেশ কয়েকটি দল। যেমন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ বেশ কিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায়।

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামায়াতে ইসলামী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানান, ঐকমত্য তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। তিনি বলেন, দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিত।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট ৬০টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন।

এর আগে, সকালে বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে।

বেলা ১টায় শুরু হয় দ্বিতীয় দফার ১৫তম দিনের সংলাপ। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে। তবে দুই বিষয়ের কোনোটিতেই ঐকমত্য তৈরি হয়নি।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ  
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক  
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের