চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৬:১৫আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:১৭

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার যুক্ত হবে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার। চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে তার তালিকা আমরা প্রকাশ করবো।’

তিনি বলেন, গত সপ্তাহে এটা না করার কারণটা হলো, ‘আমাদের কমিশনের সিদ্ধান্তটা মিনিস্টার এপ্রুভাল হয়ে আসতে হবে সেটার জন্য। তবে আজ আমি বলতে পারবো, এটা চলতি মাসে হবে।’

ভোটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হওয়ার বিদ্যমান ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘গত কমিশনের সভার পরেই কমিশনার বলেছিল যে, আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করবো না। এখন এটার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সে কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

পিবিআইয়ের চিঠির বিষয়ে ইসির সিনিয়র এই সচিব বলেন, ‘পিবিআই থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠ পর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮, ও ২০২৪) সঙ্গে যারা মাঠ পর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। এখন যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন, তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।’

সীমানা নির্ধারণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আমাদের কমিটির প্রধান কমিশনার আনোয়ার ভালোভাবে বলতে পারবেন। আমার কাজ হলো, কমিশন থেকে যখন এটি আমাদের কাছে আসবে, তখন সেটি কমিশনে উপস্থাপন করা। এখনও পর্যন্ত আমি তা পাইনি। শুনেছি, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামীকাল বা পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশনের বৈঠকে তা উপস্থাপন করতে পারবো।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী