থাকছে নোট অব ডিসেন্টের সুযোগ

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুলাই ২০২৫, ১৪:২৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৪:২৫

দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনও দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে।

মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে এ কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট জাতীয়জাতীয়

এ প্রসঙ্গের অবতারণা করে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটা আমাদের অনুরোধ। কিন্তু আমরা অতীত যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে। এটা সিদ্ধান্ত হিসেবে আপনাদের জানালাম।

প্রস্তাবটি নিয়ে একাধিক দিন সংলাপ আলোচনা হয়। সেখানে বিএনপিসহ তার সমমনা দল এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বাকি দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন।

মঙ্গলবারের আলোচনার আলোচ্য সূচি—প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব—সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।

আমাদের হাতে সময় খুব স্বল্প: আলী রীয়াজ

বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা একটি গভীর শোকাবহ সময়ে আলোচনায় অংশ নিয়েছি। বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিক্ষক ও শিক্ষার্থীরা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি, নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনারা পুনরাবৃত্তি না হয়, তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের হাতে সময় খুবই স্বল্প। কয়েকদিনের মধ্যে যাতে জুলাই সনদ সইয়ের কাজ শেষ করা যায়, সেজন্য দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।

বৈঠকের সঞ্চালনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, এমন একটি সকালে আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, যখন পুরো দেশ শোকাহত। ফুলের মতো তাজা প্রাণ ঝরেছে। অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কিন্তু আমাদের সময় স্বল্পতায় আলোচনা স্থগিত রাখার সুযোগ নেই।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
সরকারের আল্টিমেটাম শেষ হচ্ছে সোমবারজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্য অনিশ্চিত
ঐক্য আমাদের ধরে রাখতেই হবে: প্রধান উপদেষ্টা 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের