এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ১৯:২৯আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:২৯

দেশে সারের চাহিদা মেটাতে এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে এই সার আমদানি করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই করা চুক্তির আওতায় ৩০ টন এমওপি সার আমদানির প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ইন্টারন্যাশনাল এবং বিএডিসির মধ্যে সই করা চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৫৭৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সারও রাষ্ট্রী পর্যায়ের চুক্তির আওতায় আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৭০ মার্কিট ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে সই করা চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই এমওপি সার আমদানিতে মোট ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের