চীনের কাছ থেকে পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ২০:৩৪আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:৫২

পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে, দেশটির সঙ্গে পানির বিষয়ে তথ্য আদান-প্রদান যেন অব্যাহত থাকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের রাষ্ট্রদূত আমার সঙ্গে কথা বলেছেন। উনি আমাকে ব্যাখ্যা করেছেন যে একটি বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার যে সিস্টেম—সেটিতে তারা যাচ্ছেন না। তারা নতুন একটি প্রযুক্তি বের করেছেন– কয়েকটি ধাপে তারা পানি ব্যবহার করবেন এবং নিশ্চয়তা দিয়েছেন যে এখানে কৃষিকাজে ব্যবহার করার মতো কোনও উপাদান নেই এবং পানি প্রত্যাহার করার কোনও পরিকল্পনা এখানে নেই। কাজেই এটিতে বিচলিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাকে যেটি জানিয়েছি যে আমরা চাই পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে এবং সেটি বিচার-বিবেচনা করা হোক। তার মানে এই নয় যে তারা তাদের বাঁধ নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যেন সবচেয়ে কম হয় বা না হয়, আমরা সেই চেষ্টা করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে এবং তারাও বিষয়টি দেখছে।’

বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা কাজের সম্পর্ক চাই এবং সেটি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরে। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক চাই না– এটি কখনও কেউ বলেনি। আমি বা আমাদের সরকারের কেউ এ কথা বলেনি এবং আমাদের যে সৌজন্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা করেছি।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। তবে সেটি হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর‘।

বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি। আমরা কারও সঙ্গে এমন কিছু করছি না যে সম্পর্ক খারাপ হতে পারে। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং কারও প্রতি যে আমরা অধিক নির্ভরশীল হচ্ছি; বিষয়টি সেটাও না।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম