জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐকমত্য কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৭:০৬আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:২০

জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলের দেওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে পর্যায়ক্রমে বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আরও কথা বলে মতামত নিয়ে চায় কমিশন। রবিবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আরও কথা বলবে।

এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন, রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখা হবে।

ইতোমধ্যে কমিশন থেকে পাঠানো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রাথমিক খসড়ার ওপর বেশির ভাগ রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। যেসব দল এখনও সাড়া দেয়নি, তাদের দ্রুত মতামত জানাতে তাগিদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

/এটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে’
‘জুলাই সনদ ও সংবিধান ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়’
গণভোট নিয়ে জামায়াতের আধা প্রেম, আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের