বাংলাদেশকে ১৫ কোটি ডলার দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ আগস্ট ২০২৫, ২১:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১:০৯

বাংলাদেশকে ১৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশে শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে এই অর্থ ব্যয় হবে। 

রবিবার (৩ আগস্ট) ঢাকায় ইআরডি ভবনে এক অনুষ্ঠানে এই ঋণচুক্তি সই হয়। 

সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং ঋণ চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকার অনুযায়ী এই কর্মসূচি ৫টি প্রধান প্রযুক্তি ক্লাস্টারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেগুলো হলো—মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, খাদ্য এবং কৃষি। এটি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারকে সহায়তা করবে, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনার অ-আয়ভিত্তিক দিকগুলো মোকাবিলা করবে এবং সরকারের সমন্বিত টিভিইটি উন্নয়ন কর্মপরিকল্পনার (আইটিডিএপি) সঙ্গে সামঞ্জস্য রেখে শোভন কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

এডিবি জানিয়েছে, কর্মসূচি শেষে অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষকের দক্ষতা বাড়বে, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, সারা দেশে ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটি জাতীয় ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশের টিভিইটির মান ও প্রাসঙ্গিকতা দীর্ঘমেয়াদে বজায় থাকে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান