নির্বাচনের প্রাক পরিবেশ দেখতে মধ্য সেপ্টেম্বরে আসছে ইইউ’র পর্যবেক্ষক টিম: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৭:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫১

জাতীয় নির্বাচনের প্রাক পরিবেশ দেখতে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছে ইউরোপিয়ন ইউনিয়নের অগ্রবর্তী পর্যবেক্ষক দল। রবিবার (৩ আগস্ট) সাত জনের এই দলের আসার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব। তিনি বলেন, ইইউ পর্যবেক্ষক টিম মিড (মধ্য) সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।

আখতার আহমেদ জানান, প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে, তা দেখার জন্য আসবেন।

আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়, রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্ততি তুলে ধরেন ইসি সচিব।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে, ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।

 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী