পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ শেষ, সুপারিশের জন্য ধন্যবাদ দিলো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৭:৩১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৯:২৭

পাঁচটি সংস্কার কমিশনের কার্যক্রম শেষে ধন্যবাদ জানিয়েছে সরকার। এর মধ্যে চারটি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ এপ্রিল এবং একটির মেয়াদ শেষ হয়েছে ৩১ মে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

গত ৩০ এপ্রিল কার্যক্রম শেষ হওয়া ৪ সংস্কার কমিশনগুলো হচ্ছে– শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য সুপারিশ প্রদানের মহান দায়িত্ব সুচারুরূপে পালন করায় সরকার কমিশনগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করলো।

প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বর এক প্রজ্ঞাপনে গঠন করা হয় শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন।

এরপর শ্রম সংস্কার কমিশন গত ২১ এপ্রিল তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক প্রতিবেদন গত ১৮ ফেব্রুয়ারি জমা দেয় এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় ২০ এপ্রিল। গণমাধ্যম সংস্কার কমিশন গত ২২ মার্চ প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো প্রতিবেদন আকারে হস্তান্তর করে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গত ৫ মে তাদের প্রতিবেদন হস্তান্তর করে। নারী বিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। 

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী