ইউনিভার্সিটি কেবাংসানের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৭

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।

সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় আসতে পারা সত্যিই সম্মানের। এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। এই সম্মানসূচক ডক্টরেট প্রাওয়া অনেক বড় সৌভাগ্যের। আমি এটা শুধু নিজের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছি; যাদের সাহস, শক্তি ও আশা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই স্বীকৃতি আমাদের তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। গত বছর তাদের অনেকেই বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। শত শত ছাত্র ও তরুণ একটি উন্নত ভবিষ্যতের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে– এমন একটি ভবিষ্যত যেখানে প্রত্যেকে ভয়ভীতি, বৈষম্য এবং অবিচার থেকে মুক্ত মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ আপনারা আমাকে যে পুরস্কার দিচ্ছেন তা ব্যক্তিগত সম্মানের চেয়েও বেশি কিছু। আমি একে বাংলাদেশের জনগণের, বিশেষ করে লাখ লাখ নারী ও তরুণ উদ্যোক্তার শক্তি, সাহস ও দৃঢ়তার স্বীকৃতি হিসেবে দেখছি।

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে