৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০ আবেদন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ২১:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২১:৪৯

৮৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রণীত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আবেদনগুলো ৮৩টি আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে সবচেয়ে বেশি ৬৮৩টি আবেদন জমা পড়েছে, আর রংপুর অঞ্চলে পড়েছে সবচেয়ে কম, সাতটি। একক আসন হিসেবে সর্বাধিক আবেদন জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে জমা পড়েছে ২৮৭টি আবেদন। সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনে আবেদন পড়েছে ২২০টি। ঢাকার মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা-২ আসনে, সংখ্যা ৭৯টি।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যার ভারসাম্য রক্ষায় খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব দেওয়া হয়।

খসড়ায় পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো– পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরিয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

উল্লেখ্য, খসড়ার ওপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া ওইসব আবেদন শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। আগে বাগেরহাটে চারটি আসন ছিল, বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারি), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও সরণখোলা)। নতুন প্রস্তাবে বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বাগেরহাট সদর, কচুয়া ও রামপালকে বাগেরহাট-২ এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে বাগেরহাট-৩ আসন করার প্রস্তাব করা হয়।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, ৬৪ জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এটা ধরে জেলায় একটি আসন বাড়ালে তা গাজীপুরে হবে। এ গড়ের কম বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসে। দুই জেলার আসনই এফেক্টেড হয়েছে। আর কোথাও ঝামেলা নেই। ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি