দেশকে নারী ও পরিবেশবান্ধব করতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৩আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে নারীবান্ধব ও পরিবেশবান্ধব করতে কাজ করছে। সরকার নারী ও পুরুষকে সমান দৃষ্টিতে দেখছে। নারীর সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রম আরও প্রসারিত করা জরুরি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াঙ্গণে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের গর্বিত করে।’

উপদেষ্টা উল্লেখ করেন, ‘সামাজিক বন্ধনের গুরুত্ব অনেক। কিন্তু মাঠের অভাবে ঢাকা শহরে এই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। নারী হ্যান্ডবল প্রতিযোগিতা কেবল খেলা নয়, এটি নারীর সাহস, সক্ষমতা ও আত্মপ্রকাশের প্রতীক। নারীর অবস্থান সুদৃঢ় করতে, শারীরিক সুস্থতা বজায় রাখতে, কর্মক্ষম হতে এবং বিশ্ব পরিমণ্ডলে দেশের পতাকা তুলে ধরতে খেলাধুলার বিকল্প নেই।’ এ সময়  তিনি সবাইকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা ‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’ কমিটির আহ্বায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্যসচিব রাশিদা আফজালুন নেসা, ক্রীড়া সংগঠক, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা, খেলোয়াড়, কোচ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ১৯টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি দল চ্যাম্পিয়ন হয়, রানারআপ হয় বাংলাদেশ পুলিশ দল এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চগড় জেলা দল। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে