বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে পারে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৭:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৮:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) বিকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা যে কর্ম পরিকল্পনাটা করেছি, সেটার জন্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত অপেক্ষা করুন।

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করবেন. সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমাদের এটার (রোডম্যাপ) জন্য অনেক কিছু অপেক্ষা করছে; এটা আমরা বুঝি। আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দুই মাস আগে। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।

ভোটের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে কমিশন। তার অংশ হিসেবে ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়সহ ২৪ ধরনের বিষয় রোডম্যাপে স্থান পাবে।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ