প্রতিবন্ধী ও বয়স্কদের সহায়তায় ভোটকেন্দ্রে স্বেচ্ছাসেবী নিয়োগের কথা ভাবছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৬:০০আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৬:০০

প্রতিবন্ধী ও বয়স্ক বা শারিরীকভাবে অক্ষমদের সহায়তায় নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে বিএনসিসি, স্কাউট বা স্বেচ্ছাসেবী নিয়োজিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৩১ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুসন অব পারসন উইথ ডিসঅ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এমন পরিকল্পনার কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, সমাজ, দেশ ও জাতি হিসেবে আমাদের অনেক বেশি করণীয় আছে। শপিং মল, রাস্তা হয় প্রতিবন্ধীদের জন্য কিছু ব্যবস্থা রাখা হয় না। সার্বিকভাবে পুরো সমাজেই আমরা তাদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারিনি। ইসি এর বাইরে নয়; এটা দুঃখজনক।

তিনি বলেন, প্রতিবন্ধীদের অধিকার পাওয়ার কথায় আমরা কিছুটা এগিয়েছি। আমাদের অনেক পথ এগুতে হবে। মানসিকভাবে যারা আসবেন না, তাদের ছাড়া সবার ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। শুধু দৃষ্টি প্রতিবন্ধি নয়, যাদের হাতটা কাঁপে, কেন্দ্রে যেতে পারেন না, কেবল প্রতিবন্ধী নয়, বয়স্কদেরও সহায়তা দেওযার বিধান আছে।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রতিবন্ধীদের ভোটে অংশ নেওয়ার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা কমিশনের পক্ষ থেকে বাস্তবসম্মত যা যা করা সম্ভব সব করবো। সহায়ক নিয়োগ করতে পারি কিনা, ভলানটিয়ার বিএনসিসি, স্কাউট, এটা নিয়ে আমরা ভাবছি। পাশাপাশি যৌক্তিক আলোচনা এসেছে, পরিবহন সুবিধা, এটা আমাদের বিবেচনায় নিতে হবে।

প্রতিবন্ধিরা ভোটকেন্দ্রের যেখানে চাইবেন সেখানেই যেন ভোট দিতে পারেন, নিচ তলা হতে পারে, আমরা সেটা পরিপত্র দিয়ে করতে পারবো।

তিনি আরও বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করলেই আমরা অন্তর্ভুক্তিমূলক বলি, আসলে সব মানুষ যদি অংশ না নেয় তাহলে কি করে হলো। অন্তর্ভূক্তিমূলক নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, সহায়ক পরিস্থিতি তৈরি করাও গুরুত্বপূর্ণ।

এই নির্বাচন কমিশনার বলেন, আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন তুলনামূলক ভালো করবো আশা রাখি। আমারা যেখানে নির্বাচনই ভুলে গিয়েছিলাম, সেখারে ডিজেবিলিটি পিপলদের জন্য ভাবছি, এটা ৩৬ জুলাইয়ের ফসল।

তিনি আরও বলেন, আমরা জেলখানার কয়েদি, প্রবাসী, ভাসমান মানুষের ভোটের ব্যবস্থার জন্যও ভাবছি।

কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবন্ধীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের