ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও একই কথা বলা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, সব এ লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে সরকার। এ মুহূর্তে নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। নির্বাচন কমিশনকেও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেজন্য পদক্ষেপ নিচ্ছেন।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘অনলাইনে এ নিয়ে অনেক গুজব-গুঞ্জন হচ্ছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনাবোধের প্রতি আস্থা আছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মতবিরোধ হয়েছে। পরে আবার মতবিরোধ শেষও হয়েছে। প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে আমরা ঐক্য দেখতে পারবো।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে-মধ্যেই অবনতি হয়েছে। আবার ভালো হয়েছে। গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে-মধ্যেই অবনতি হয়। এটি যতই দুঃখজনক ও হতাশাজনক হোক, সেটিকে অস্বাভাবিক মনে করি না। এ রকম পরিস্থিতি আগেও ট্যাকেল করা হয়েছে। পরিস্থিতি ভালো হয়েছে। সামনে আবার ভালো হবে।’

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী