জাতির চেতনা ও ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রির্পোট
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। জাতির চেতনা ও ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘বই একটি জাতির চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার। আর বইমেলা হলো সেই জ্ঞানের ভাণ্ডারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক মহতী আয়োজন। ইসলামী বইমেলা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিকতার প্রচার-প্রসারের কার্যকর ক্ষেত্র।’

বইমেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এ ধরনের বইমেলা মুসলিম সমাজকে আলোকিত করতে অসামান্য ভূমিকা পালন করে। এরূপ বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, এটি জ্ঞানচর্চা, নৈতিকতার প্রসার, সুস্থ সংস্কৃতি বিকাশ ও দাওয়াতি কাজের এক অনন্য ক্ষেত্রও বটে। এর মাধ্যমে সমাজে আলোকিত, নীতিবান ও দায়িত্বশীল মানুষ তৈরি করা সম্ভব।’ এ জাতীয় আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ড. খালিদ বলেন, ‘বর্তমান ভোগবাদী সমাজে অশ্লীলতা ও ভ্রান্ত ধারার বইপত্রের প্রভাব বেড়ে চলেছে। এক্ষেত্রে ইসলামী বইমেলা পাঠককে সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আকৃষ্ট হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করবে।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, পুস্তক প্রকাশকদের মুখপাত্র আহমেদ রফিক বক্তৃতা করেন। এ সময় বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাসব্যাপী এ বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা সংস্থা, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা সংস্থা অংশ নিয়েছেন। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা উপলক্ষে মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল, জেলা ও বিভাগীয় কার্যালয়ে ইফা প্রকাশিত বই সর্বনিম্ন ৪০ শতাংশ হতে সর্বোচ্চ ৭০ শতাংশ কমিশনে বিক্রয় করা হবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী ‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
সর্বাধিক পঠিত
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর