কুয়েত প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে অর্থ সংগ্রহ না করে দূতাবাসে আবেদনের অনুরোধ

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীর মরদেহ বাংলাদেশে পাঠাতে কোনও প্রকার চাঁদা তোলা কিংবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করতে অনুরোধ জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।   

সোমবার (১৫ সেপ্টেম্বর) দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের শ্রম আইন অনুযায়ী কুয়েতের ১৮ নম্বর ভিসায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী মারা গেলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান বহন করার বিধান রয়েছে। এছাড়াও ২০ নং ভিসায় কুয়েতে ব্যক্তিগত কাফিলের (নিয়োগকর্তা) অধীনে কর্মরত বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচ সংশ্লিষ্ট কাফিল বহন করার বিধান রয়েছে। কুয়েতে মৃত্যুবরণকারী কোনও বাংলাদেশি কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে (অর্থাৎ আকামাবিহীন হলে) সেই কর্মীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত প্রবাসী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মরদেহ বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তায় মরদেহ বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি