দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯

আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পাশের দেশ মিথ্যা প্রচার করছে দাবি করে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে। এরইমধ্যে পাশ্বর্বর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উত্তরায় র‌্যাবের সদর দফতরে দেশের সার্বিক পরিস্থিতিতে র‌্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রসংশা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

আরেক প্রশ্নে উপদেষ্টা বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। সেটা হয়তো অসাবধানতাবসত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম