পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রির্পোট
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের, আমাদের সবার। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান।’ 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের লোকজন দেখতে আসেন। তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে ওঠতে না পারে এবং পূজার পবিত্রতা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘এবার পূজা উপলক্ষে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ২ কোটি টাকা হারে অনুদান দেওয়া হতো।’

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাত জন সদস্য দায়িত্ব পালন করার কথা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবে।’ 

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। এছাড়া তিনি লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী