দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ও ইরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হুসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে উভয় পক্ষ জনশক্তি, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন।

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত শান্তি নির্মাণ কমিশনের (পিবিসি) মন্ত্রী পর্যায়ের সভায় বক্তব্য রাখেন।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা পিবিসির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন। টেকসই শান্তির ভিত্তি হিসেবে জাতিসংঘ সনদ, অন্তর্ভুক্তিমূলক শাসন ও সামাজিক সংহতির নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মো. তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা, শান্তি প্রতিষ্ঠা তহবিলে সহায়তা এবং শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে জাতীয় উদ্যোগে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বাংলাদেশের অব্যাহত আহ্বানের কথাও গুরুত্বারোপ করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে