সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি (এমইউ) সই করার প্রস্তাব দিয়েছে ইইউ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘ইইউ দল একটি খসড়া সমঝোতা স্মারকের ড্রাফট দিয়ে গেছেন। যে ড্রাফটা নিয়ে আমরা পর্যালোচনা করার পরে সাইনিংয়ের ব্যাপারে এগোবো।’

ইসি সচিব বলেন, ‘তারা জানিয়েছেন ১৫০ জনের মতো সদস্য আসতে পারেন। তবে পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন।’

তিনি বলেন, ‘ইইউ দল বিভিন্ন প্রশ্ন করেছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় তারা থাকতে পারবেন কিনা।’

এর বাইরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আর কোনও আলোচনা হয়নি বলে জানান ইসি সচিব।

নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমইউ প্রয়োজন হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী আমাদের একটা খসড়া দিয়ে গেছেন।’

আগে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে এমন ত্রিপক্ষীয় সমঝোতা হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আগে আমি নির্বাচন কমিশনে কাজ করিনি। তাই এ বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা নেই।’

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী