এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘‘১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে দুটি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখার সিদ্ধান্ত হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এনসিপি কী প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেবো। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’’

ইসি সচিব বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, ওনারা যে প্রতীকটা চেয়েছেন—সেটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিল, সেখানে নেই। না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য চিঠি দেবো। সেই চিঠি পাওয়ার পর ওনারা আমাদের যে প্রতীকের বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে গণবিজ্ঞপ্তি দেবো। আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে। তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে।’’

পর্যালোচনায় রয়েছে যে ১৩ দল

ইসি সচিব বলেন, নিবন্ধনের বিষয়ে আরও কয়েকটা দল নিয়ে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে। সেটা সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে আছে। দলগুলো হচ্ছে, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ শাহজাহান সিরাজ)— এই তিনটা দলের তথ্য অধিকতর যাচাই করতে হবে।

এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দেওয়া সংক্রান্ত হাইকোর্টে রায় হাতে আসার পর পর্যালোচনা হবে।

মাঠ পর্যায়ে অধিকতর তদন্তে রয়েছে—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।

তিনি জানান, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ২২ দলের মধ্যে আবেদন বাতিল হয়েছে সাতটির।

ইসি সচিব জানান, দলের মাঠ পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি না পাওয়ায় সাতটি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে। দলগুলো হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি [মার্কসবাদী-সিপিবি-এম], বাংলাদেশ সংস্কারবাদী পার্টি-বিআরপি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সল্যুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।

দুটি দলকে এখন, পরবর্তী সময়ে অন্য দলগুলোকে অর্থাৎ ধাপে ধাপে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একসঙ্গে করা গেল না কেন? তথ্যের কিছু কিছু ব্যাপারে সন্নিবেশ অসুবিধা আছে। যেমন, যে তথ্যটা একটা দলের জন্য সত্যি, আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে—সেটা তাদের জন্য অপ্রাসঙ্গিক। সেজন্য সার্বিক বিবেচনায় এভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে আরেকটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া ভালো।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্তের ব্যাপারে পার্থক্য কিছু আছে। যেমন- আমাদের সচিবালয় পর্যায়ে ফাইল অ্যানালাইসিসেও হয়তো দেখা যেতে পারে, কিছু অসম্পূর্ণতা আছে। সেটা হয়তো মাঠ পর্যায়ে পাঠাতে হবে না। আবার কিছু মাঠ পর্যায়ে পাঠাতে হবে। এভাবে আমরা ক্লাসিফায়েড করেছি। এটা মাঠ এবং সচিবালয়ের বিন্যাস। এজন্য ভাগটা।

সচিব আরও বলেন, এখন দুটি দলের কথা বলছি। আমি বলছি না যে আজকেই দুটো দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এই কয়দিনের ভেতরে যদি পর্যালোচনায় আরও তিনটা দল আসে, তাহলে একসঙ্গে দিয়ে দেবো।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের