বিশ্ব বসতি দিবস সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৫, ১৯:০৪ আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৯:০৪

‘আরবান ক্রাইসিস রেসপন্স’ প্রতিপাদ্যে আগামী সোমবার পালিত হবে বিশ্ব বসতি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্যের বাংলা ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা’। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন হয়ে আসছে।

জানা গেছে, দিবস পালন উপলক্ষে এরই মধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে আগামী ৬ অক্টোবর সকাল সাড়ে ৮টায় একটি র‌্যালি চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে। র‌্যালিতে মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করবেন। 

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেমিনারের আয়োজন করবে গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বসতি দিবস উদযাপন করা হবে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা এবং বেসরকারি সংস্থার স্টল থাকবে বলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, একাধিক পদে নিয়োগ
সর্বশেষ খবর
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার