গাজায় যুদ্ধ বন্ধে হামাস-ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৭

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই যেকোনও সংঘাত সমাধানের একমাত্র উপায়। এই মর্মান্তিক সংকটের অবসানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজতর করার জন্য সব স্টেকহোল্ডারের প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ।

বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়া অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং গাজার জনগণের প্রচণ্ড দুর্ভোগের অবসান ঘটবে। গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

বাংলাদেশ গাজায় শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

/এসও/আরকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ