মাঠ প্রশাসন গোছানোর দায়িত্ব নিলাম: জনপ্রশাসন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মোহাম্মদ এহছানুল হক সাংবাদিকদের বলেছেন, ‘একটি সুস্থ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ প্রশাসন ঢেলে সাজানোই আমার প্রথম কাজ। আমি জানি মাঠ প্রশাসনে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, তারা অত্যন্ত দক্ষ এবং কর্মঠ। তারপরও আমার দায়িত্ব পালনকালে এটিকে আরও সুন্দরভাবে গোছানোর কাজে নিজেকে নিয়োজিত রাখবো। একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করার দায়িত্ব আমি নিলাম।’ 

রবিবার (১২ অক্টোবর) সচিবালয় নিজ দফতরে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ এহছানুল হক বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সেই সুন্দর নির্বাচনটি সফলভাবে, সুষ্ঠুভাবে করার জন্য আমি সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে কাজ করতে চাই।।’ 

অপর এক প্রশ্নের জবাবে এই সিনিয়র সচিব বলেন, ‘মাঠ প্রশাসনে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনে কোনও পরিবর্তন আসবে কিনা সেটি ওপর মহলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সেখানে কোনও পরিবর্তন হবে কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তা সময় বলে দেবে।’

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী