মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫০

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এই সুযোগ পাবেন।

সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ এর আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি-কর্মীরা মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজে দেশে ফেরার সুযোগ পাবেন। যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো।’’

হাইকমিশন জানায়, ‘‘শেষ সময়ে ইমিগ্রেশন দফতরের অনুমতি, বায়োমেট্রিক প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহপূর্বক (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান