নির্বাচনি প্রস্তুতি

প্রযুক্তির অপব্যবহার নিয়ে আলোচনা করেছে ইসি ও অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৮

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলা, এআই নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠকে প্রযুক্তির সঠিক ব্যবহার, ভুল তথ্য (মিস ইনফরমেশন) প্রতিরোধ ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী অ্যানি এ্যালির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।  

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে এই বৈঠক করেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধি দল। 

আখতার আহমেদ বলেন, অস্ট্রেলিয়ার মন্ত্রী এসেছিলেন। এটা মূলত সৌজন্য সাক্ষাৎকার। তারা আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, প্রস্তুতি কী, আমরা কী কী ভাবে আগাচ্ছি এবং সেই সঙ্গে তারাও অভিজ্ঞতা শেয়ার করেছেন।

তিনি বলেন, আজকে আলোচনার ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার এসেছে। আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, অ্যাবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন এই সব ব্যাপারেও কথা বলেছি।

সিনিয়র এই সচিব আরও বলেন, ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে, ব্যালট। সেটাতে তারা সহযোগিতা করছেন। এটা মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। এটা কোনও বিশেষ ব্যাপার না।

অপতথ্য কমন সমস্যা ও সব দেশে আছে উল্লেখ করে ইসি সচিব বলেন, এটা একটা কমন প্রবলেম। আমরা এটা নিয়ে কাজ করছি, কী কাজ করছি সেটা বলেছি এবং এ পর্যন্ত এ পর্যায়ে যদি কোনও সহযোগিতা লাগে তাহলে আমরা চাই এটাই বলছি। এখন কীভাবে করবে, না কতটুকু করা হবে এটা তো পরের ব্যাপার।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে কোনও আলোচনা হয়নি।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের