ইউপি নির্বাচনে কেরানীগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১২:৫০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৪৮

নির্বাচনি সহিংসতায় কেরানীগঞ্জে শিশু নিহত

ইউপি নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম শুভ ঘোষ।  তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানিয়েছেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান,নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায়।
নির্বাচনি সহিংসতায় কেরানীগঞ্জে শিশু নিহত

হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।
জানা গেছে,কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে ভোট গ্রহণ চলছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম