বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ‘বিমানবন্দরে আগুনের কারণ নির্ণয়ের জন্য আমরা ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যোগাযোগ করেছি যাতে এই ঘটনার একটা ফরেনসিক তদন্ত করা যায়। আগুনটা কীভাবে লাগলো সেটা বের করার জন্য।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা আগুনের প্রস্তুতির জন্য, সুরক্ষা নিশ্চিতের জন্য এক সপ্তাহ সবাইকে নিয়োজিত করতে বলেছেন। একটা সপ্তাহ যেন অগ্নি সুরক্ষার জন্য ঘোষণা দেওয়া হয়। ওই সপ্তাহে পুরো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের অগ্নি নির্বাপণ প্রস্তুতি পরীক্ষা নিরীক্ষা করবে এবং দেখবে যে আগুন নিয়ে কোনও শংকা আছে কি-না, অগ্নিকাণ্ড রোধে সুরক্ষা নিশ্চিতে কোনও ঘাটতি আছে কি-না সেটা তারা দেখবে। উনি এই বিষয়ে ইতোমধ্যে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যাতে সরকারি প্রতিষ্ঠানগুলো ফায়ার সেফটি নিয়ে নিজেদের প্রস্তুতি পরীক্ষা করেন।’

প্রেস সচিব জানান, নির্বাচনে বডিক্যাম এবং সিসিটিভি ব্যবহারের আলোচনা হচ্ছে। এটা আইনগতভাবে কতটুকু করা যায় , যিনি ব্যবহার করবেন তিনি কিভাবে কোথায় ব্যবহার করবেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদে। ড্রোন ব্যবহারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ