প্রতি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ অক্টোবর ২০২৫, ১৭:১৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে আলাপ হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ৯২ হাজার ৫০০ জন সেনা ও নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে ৯০ হাজার সেনা সদস্য, বাকিটা নৌবাহিনী। সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এক কোম্পানি করে মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনের ৭২ ঘণ্টা আগে এবং নির্বাচনের পরে উদ্ভূত পরিস্থিতি স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করে কীভাবে সামলানো যায়; সেই বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, সামাজিক মাধ্যমে অপপ্রচার আসবে। নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানাভাবে অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্রই ঠেকাতে হবে। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনের নীতিমালা, নিয়ম, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই বিষয়ে তিনি ইসি এবং কালচারাল মিনিস্ট্রিকে বলেছেন আরও টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করতে। বাইরে থেকে ভেতর থেকে বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন আমাদের অতিক্রম করতে হবে।    

শফিকুল আলম জানান, প্রশিক্ষণ বিষয়েও আলাপ হয়েছে। প্রশিক্ষণ খুব জরুরি। গতকাল বডি ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেটা কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, সবচেয়ে বেশি মোতায়েন থাকবে আনসার সদস্য, তাদেরও প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণ যাতে আরও কার্যকর প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণের ভিডিওগুলো ইসি এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়; সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। এই সম্পর্কিত সব ব্যবস্থা ১৫ নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আর ইসি বলেছে, তারা চিন্তাভাবনা করছে যে বিটিভির চ্যানেল ছিল সংসদ বিষয়ে, এখন নাই। সেজন্য সংসদ টিভিকে ব্যবহার করে নির্বাচন সম্পর্কিত যত ম্যাটেরিয়েলস আছে সেগুলো তারা সেখানে দিতে চাচ্ছেন। নির্বাচন কমিশন খুব দ্রুত একটা অ্যাপ তৈরি করছে, যাতে আমাদের প্রবাসী এবং আরও তিন ক্যাটাগরির যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, তাদের জন্য খুব দ্রুত এই অ্যাপ তৈরি করা হবে।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী