মাদক থেকে পরিত্রাণের মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৪

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়ানশিপ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের খেলার মাঠ দরকার—তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। 

পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। তবে আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি। সেখানে দেখেছি এটা পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সম্মানও বাড়বে।

বাংলাদেশ বেসবল—সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল—সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি