আস্থা ও সুশাসনের মাধ্যমে এসডিজি’র অগ্রগতি সম্ভব: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ নভেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৭:০০

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেছেন, প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা এবং সুশাসনের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) প্রকৃত অগ্রগতি অর্জন করা সম্ভব। 

শনিবার (১ নভেম্বর) রাজধানীর গুলশানে সিক্স সিজসন হোটেলে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সাইদা মাদিহা মুরশেদ, ইউল্যাব ভিসি প্রফেসর ইমরান রহমান প্রমুখ।  

রাষ্ট্রদূত তার বক্তব্যে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে বন্ধন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এবং সহযোগিতামূলকভাবে টেকসই উন্নয়নের প্রচারে সরকারি উদ্যোগগুলোকে সমর্থন করার ক্ষেত্রে সুশীল সমাজ, এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

উদাহরণ হিসেবে তিনি সুইজারল্যান্ডের সহায়তায় ‘সুন্দরবন ব-দ্বীপে সামাজিক স্থিতিস্থাপকতা’ গবেষণা উদ্যোগের কথা উল্লেখ করেন। বলেন, যা ম্যানগ্রোভ অঞ্চলে খাদ্য নিরাপত্তা, কৃষি বাস্তুসংস্থান এবং স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য অন্তর্ভুক্তিমূলক, সম্প্রদায়-চালিত জলবায়ু সমাধানের প্রচার করে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ