বাহরাইন ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৫, ২৩:০০আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:২৯

বাহরাইনে চলমান ২১তম মানামা সংলাপের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন।

শনিবার (১ নভেম্বর) এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের কাছে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে ব্যবসায়ী, পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মীসহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় খোলার অনুরোধ জানান। তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পারিবারিক ভিসা ইস্যু করার অনুরোধ জানান।

বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর বিষয়ে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে আরেকটি বৈঠক করেন উপদেষ্টা। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করে। এ সময় কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) মহাসচিবের সঙ্গেও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ২১তম মানামা সংলাপের অধিবেশন এবং সাইড ইভেন্টগুলোতে অংশ নিচ্ছেন, যা বিশ্বব্যাপী নেতা এবং নীতিনির্ধারকদের মূল আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য একত্রিত করে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
কুয়েত ও বাহরাইনে ইরানের ‘কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানালো জিসিসি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান