শেখ হাসিনা ঢাকার ‘বড় কসাই’, কী নির্দেশ দিচ্ছে আমরা মনিটর করছি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ নভেম্বর ২০২৫, ২১:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২১:২৬

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেস সচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সচিব বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। কঠিনভাবে আইনের প্রয়োগ হবে, আইনের এখানে কোনও ব্যত্যয় হবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘উনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকেই দেখছি অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেরোরিস্ট’ বলছেন। তার বিষয়ে প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাপ করেছিলেন। এখনো দেখছি এই বিষয়টা আসছে। আমাদের এখন তো আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, এরপরে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে আবার এই বিষয়টা তুলবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে তো আমরা চিঠি দিয়ে রেখেছি। তিনি কি অপরাধ করেছেন তার স্পষ্ট দলিল আছে জাতিসংঘের রিপোর্টে।’

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ইউএনডিপিকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেন।

 /এসও/আরআইজে/
সম্পর্কিত
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী