সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন ওমর ফারুক, জাকিয়া ও আসাদুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৪:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:০৯

ওমর ফারুক, জাকিয়া আহমেদ ও মো.  আসাদুজ্জামান বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখার জন্য জনপ্রিয় অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনের তিনজন মার্চ মাসের জন্য সেরা রিপোর্টার হিসেবে বিবেচিত হয়েছেন। তারা হলেন- সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ এবং সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নির্বাচিত এই তিন সাংবাদিককে নগদ অর্থ ও প্রশংসাপত্র দেওয়া হবে। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।
সিনিয়র রিপোর্টার ওমর ফারুকের প্রতিবেদনটি  ‘সেরা প্রতিবেদন’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘জীবনী ক্ষমতা বেড়েছে: দীর্ঘদিন একই কীটনাশকে মরছে না মশা’ (প্রকাশ ১৮ মার্চ)।
সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদের প্রতিবেদনটি ‘সর্বাধিক পঠিত’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘আমাকে হ্যারাস করা হয়নি’ (প্রকাশ ০৪ মার্চ)।
সাতক্ষীরা প্রতিনিধি মো.আসাদুজ্জামানের প্রতিবেদনটি ‘মফস্বল বিভাগ’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘গরিবের ভরসা ১০ টাকার ডাক্তার এবাদুল্লাহ’ (প্রকাশ ২৯ মার্চ)।
পুরস্কারের জন্য তিন ক্যাটাগরিতে প্রতিবেদন নির্বাচন করা হয়। ক্যাটাগরির মধ্যে রয়েছে সেরা প্রতিবেদন, সর্বাধিক পঠিত এবং মফস্বল বিভাগ। কর্তৃপক্ষের গঠিত জুরি বোর্ড বিবেচনার জন্য এবার ২২টি প্রতিবেদন নির্বাচন করেন। এগুলোর মধ্যে থেকে তিনটি প্রতিবেদনকে সেরা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।

ওএফ/এমএসএম  /আপ- এপিএইচ/

১. ‘‘জীবনী ক্ষমতা বেড়েছে: দীর্ঘদিন একই কীটনাশকে মরছে না মশা’’

 ২. ‘‘আমাকে হ্যারাস করা হয়নি’’ 

৩. ‘‘গরিবের ভরসা ১০ টাকার ডাক্তার এবাদুল্লাহ’’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম