দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর ১১ অধিনায়ক।

রবিবার (১৬ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি সব সফরকারী দলকে স্বাগত জানান এবং চ্যাম্পিয়নশিপকে সফল করার জন্য আয়োজক, ক্রীড়াবিদ এবং অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেন।

বাংলাদেশ সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। নারী বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো- চাইনিজ তাইপে, ভারত জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও স্বাগতিক বাংলাদেশ।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের উৎসাহিত করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াচ্ছে। বাংলাদেশের নারীরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা প্রমাণ করছে এবং সরকার তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় প্রতিটি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘নারী অ্যাথলিটদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং পরবর্তী প্রজন্মের কাছে শক্তিশালী অনুপ্রেরণার বিষয়।’

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী