কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিয়েছেন ড. খলিলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৫, ১৩:৩২আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৩:৩২

কলম্বো সিকিউরিটি কনক্লেভে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সভা আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে এই বৈঠকের আগে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা উপদেষ্টাসহ অজিত দোভাল এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সম্মেলনে সেশেলস (ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র) পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেবে এবং মালয়েশিয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর (এনএসএ) পর্যায়ে ষষ্ঠ বৈঠক ২০২৩ সালের ডিসেম্বরে মরিশাসে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের আগস্টে সদস্য রাষ্ট্রগুলো শ্রীলঙ্কায় সিএসসির প্রতিষ্ঠা নথি স্বাক্ষর অনুষ্ঠানে আবার বৈঠক করেছিল। সিএসসিভুক্ত দেশগুলোর ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজররা (ডিএনএসএএস) নিয়মিত বৈঠক করছেন।

ডিএনএসএএস-এর সর্বশেষ সভাটি গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রচার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য অংশীদারিত্ব জোরদার করার জন্য সিএসসি গঠন করা হয়েছিল। এই দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য বজায় রেখে, এনএসএএস-এর সপ্তম সভা অংশগ্রহণকারীদের জন্য সহযোগিতার বিভিন্ন স্তম্ভের অধীনে কার্যক্রম পর্যালোচনা করার সুযোগ হবে, যার মধ্যে আছে সামুদ্রিক সুরক্ষা এবং নিরাপত্তা; সন্ত্রাসবাদ ও মৌলবাদ দমন; আন্তঃদেশীয় সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ এবং ২০২৬ সালের জন্য রোডম্যাপ এবং অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা।

এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

সাক্ষাৎকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সিএসসি সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ।

গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়। এই সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ড. খলিলুর রহমান যোগ দিবেন।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী